© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা নাজমুল রিমান্ডে

শেয়ার করুন:
ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা নাজমুল রিমান্ডে
own-reporter
০৮:১৮ পিএম | ০৫ নভেম্বর, ২০২০

ডাকসু’র সাবেক ভিপি নুরুল হক নূরের সংগঠন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা নাজমুল হাসান সোহাগের তিন দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রী ধর্ষণের মামলায় সোহাগের রিমান্ড মঞ্জুর করা হয়।

বৃহস্পতিবার শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কনক বড়ুয়া এ আদেশ দেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী জামিন আবেদন করেন। এসময় শুনানি শেষে আদালত নাজমুল হাসান সোহাগের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত বুধবার (৪ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে রাজধানীর বংশাল থানাধীন রায়েসাহেব বাজার মোড় থেকে আসামি নাজমুল হাসান সোহাগকে গ্রেপ্তার করে পুলিশ। একই মামলায় গত ১৫ অক্টোবর রিমান্ড শেষে ছাত্র অধিকার পরিষদের সহসভাপতি নাজমুল হুদা ও যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

প্রসঙ্গত, একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুবাদে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনের (মূল আসামি) সঙ্গে পরিচয় হয় ওই ছাত্রীর। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে ওই ছাত্রীকে মেসে ডেকে নিয়ে মামুন বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন। ওই ঘটনায় গত ২১ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নূরসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেন ভিকটিম ছাত্রী। মামলায় নূরের বিরুদ্ধে ধর্ষণের বিচার না করা ও ভিকটিমকে হুমকি দেয়ার অভিযোগ আনা হয়েছে।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন