© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ট্রাম্পের পরাজয়ে ফিলিস্তিনে উল্লাস

শেয়ার করুন:
ট্রাম্পের পরাজয়ে ফিলিস্তিনে উল্লাস

প্রতিকী ছবি

international-desk
০৬:০৮ পিএম | ০৮ নভেম্বর, ২০২০

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পরাজিত হওয়ায় ফিলিস্তিনে উৎসব চলছে। উল্লাস আর আনন্দে মেতে উঠেছেন ফিলিস্তিনিরা।

কারণ ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে নিজ দেশে পরাধীন মধ্যপ্রাচ্যের এ দেশটি।

তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনিদের জন্য সবচেয়ে স্বার্থহানীকর উদ্যোগ বাস্তবায়ন করেছে ডোনাল্ড ট্রাম্প। যে কারণে ফিলিস্তিনিরা মনে প্রাণে ট্রাম্পের পরাজয় চেয়েছেন।

তাই শনিবার (৭ নভেম্বর) মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের নাম ঘোষণার সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়ে ফিলিস্তিনিরা।

এদিকে জো বাইডেনের জয়ের প্রতিক্রিয়ায় ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের বিশেষ দূত নাবিল সাথ মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যমকে বলেছেন, ট্রাম্পের শাসনামল ছিল ফিলিস্তিনের জন্য দুঃস্বপ্ন। এই সময়টা ফিলিস্তিনের নিরীহ মানুষগুলোর জন্য সবচেয়ে খারাপ ছিল।

অপরদিকে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) নেতা হানান আশরাবি বলেছেন, ট্রাম্পের বিদায় হয়েছে। আমরা এখন ফিলিস্তিনের ব্যাপারে মার্কিন দৃষ্টিভঙ্গির পরিবর্তন দাবি করছি। আমরা আশাকরি, মার্কিনীরা কট্টরপন্থা ও পক্ষপাতমূলক আচরণ থেকে বেরিয়ে আসবে।

প্রসঙ্গত, ১৯৬৭ সাল থেকে ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে আছে কট্টর ইহুদিবাদী রাষ্ট্র ইসরাইল। ট্রাম্প ক্ষমতায় আসার পর ইহুদি জামাতা জ্যারেড কুশনারের প্ররোচনায় ও ট্রাম্পের মদদে ফিলিস্তিনিদের ভূমি দখলের মাত্রা বাড়িয়ে দেয় ইসরাইল। এছাড়া ফিলিস্তিনের রাজধানী জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবেও প্রথম স্বীকৃতি দেন ডোনাল্ড ট্রাম্প।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন