বঙ্গবন্ধুর রাজনৈতিক শিষ্ঠাচার বিরল : রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, পার্লামেন্টে বঙ্গবন্ধুর বিরুদ্ধে কেউ কোনো কথা বললে স্পীকার বিব্রত হতেন, কিন্তু বঙ্গবন্ধু কখনো বিব্রত হতেন না। তিনি ছিলেন উদার গণতান্ত্রিক মনোভাবাপন্ন নেতা।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ-২০২০’ উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে দেয়া বক্তব্যে এ কথা বলেন তিনি।
রাষ্ট্রপতি আরও বলেন, ১৯৭৩ সালে পার্লামেন্টে আতাউর রহমান খান, এমএন লারমাসহ বিরোধী দলের কয়েকজন এমপি ছিলেন। তখনও দেখেছি, তাঁরা কথা বলতে চাইলেই সুযোগ পেতেন। কাউকে বঞ্চিত করা হতো না।
তিনি বলেন, স্পীকারকে বলে বিরোধী দলের সংসদ সদস্যদের কথা বলার সুযোগ করে দিতেন বঙ্গবন্ধু। সবসময় বিরোধী দলের প্রতি বঙ্গবন্ধুর একটা মনোযোগ ছিল। রাজনৈতিক আদর্শের অমিল থাকলেও তিনি বিরোধী নেতাদের নিয়ে কখনো কটাক্ষ করে কথা বলতেন না। বঙ্গবন্ধুর রাজনৈতিক শিষ্ঠাচার অনুকরণীয়।
প্রসঙ্গত, বিশেষ এ অধিবেশন উপলক্ষে সংসদ ভবন ও আশেপাশের এলাকা নতুন সাঁজে সাজানো হয়েছে। অধিবেশনে বঙ্গবন্ধুর শৈশব-কৈশোর, যৌবন, শিক্ষা, রাজনীতি, মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধ পরবর্তি সরকার গঠনসহ বিভিন্ন ঐতিহাসিক তথ্যের ওপর আলোকপাত করা হয়।
টাইমস/এসএন