© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সিলেটে রায়হান হত্যা: এসআই আকবর রিমান্ডে

শেয়ার করুন:
সিলেটে রায়হান হত্যা: এসআই আকবর রিমান্ডে
own-reporter-sylhet
০৪:১৭ পিএম | ১০ নভেম্বর, ২০২০

সিলেটে পুলিশ ফাঁড়িতে রায়হান আহমেদ হত্যা মামলার প্রধান আসামি এসআই আকবরকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে আকবরকে সিলেটের মহানগর মুখ্য হাকিম আদালতে তোলা হয়। এসময় এ মামলার তদন্তকারি সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত এসআই আকবরের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া কর্মকর্তা ও ডিবির পরিদর্শক সাইফুল আলম গণমাধ্যমকে বলেন, হত্যা মামরার আসামি বরখাস্ত এসআই আকবরের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন