© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আবরার হত্যা মামলায় সাক্ষ্য দিলেন বুয়েট শিক্ষার্থী

শেয়ার করুন:
আবরার হত্যা মামলায় সাক্ষ্য দিলেন বুয়েট শিক্ষার্থী

ফাইল ছবি

own-reporter
০৮:৪১ পিএম | ১০ নভেম্বর, ২০২০

আবরার ফাহাদ হত্যা মামলায় সাক্ষ্য দিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেকানিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৭ ব্যাচের শিক্ষার্থী তানভির আহামেদ সৈকত।

মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালতে সাক্ষ্য দেন তিনি।

এসময় আসামি পক্ষের আইনজীবীরা বুয়েট শিক্ষার্থী তানভির আহামেদ সৈকতকে জেরা করেন। এছাড়া ১৫ নভেম্বর এ মামলার পরবর্তি জেরা ও সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন আদালত।

চাঞ্চল্যকর এ মামলায় মোট সাক্ষী আছেন ৬০ জন। এখন পর্যন্ত ২৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।

প্রসঙ্গত, তিস্তাচুক্তি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয়ার জেরে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। আবরার ফাহাদ বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি কুষ্টিয়ায়।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন