© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মাহবুব-উল-আলম হানিফ করোনা পজিটিভ

শেয়ার করুন:
মাহবুব-উল-আলম হানিফ করোনা পজিটিভ

ফাইল ছবি

own-reporter
০৮:১০ পিএম | ১১ নভেম্বর, ২০২০

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) তিনি নিজেই গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

আওয়ামী লীগের এ নেতা জানান, কয়েক দিন ধরেই হালকা জ্বরে ভুগছিলেন তিনি। বুধবার তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। বর্তমানে তিনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী বাসায় চিকিৎসা নিচ্ছেন। তাঁর শরীরে হালকা জ্বর ছাড়া করোনার অন্য কোনো উপসর্গ নেই।

মাহবুব-উল-আলম হানিফ বলেন, বুধবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে করোনার নমুনা পরীক্ষা রিপোর্ট পেয়েছি। রিপোর্ট পজিটিভ। বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছি। দেশবাসীর কাছে দোয়া চাই।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন