ঢাবি ছাত্রী ধর্ষণ মামলার রায় ১৯ নভেম্বর
ফাইল ছবি
০৪:১১ পিএম | ১২ নভেম্বর, ২০২০
রাজধানীর কুর্মিটোলায় চাঞ্চল্যকর ঢাবি ছাত্রী ধর্ষণ মামলার রায় ১৯ নভেম্বর ঘোষণা করা হবে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক বেগম মোসাম্মৎ কামরুন্নাহার রায় ঘোষণার এ দিন ধার্য করেন।
এর আগে গত ৫ জানুয়ারি বিমানবন্দর সড়কের কুর্মিটোলা বাসস্ট্যান্ড সংলগ্ন ফুটপাত দিয়ে যাওয়ার সময় ঢাবি ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ করে মজনু নামের এক ভবঘুরে।
টাইমস/এসএন