© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজধানীতে আরও একটি বাসে আগুন, ছড়িয়েছে আতঙ্ক

শেয়ার করুন:
রাজধানীতে আরও একটি বাসে আগুন, ছড়িয়েছে আতঙ্ক
own-reporter
০৫:৩৬ পিএম | ১২ নভেম্বর, ২০২০

ঢাকা-১৮ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ হতে না হতেই রাজধানীতে বেশ কয়েকটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দুপুরের পর থেকে রাজধানীতে এ পর্যন্ত ৭টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় রাজধানী জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা সাড়ে ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মোট ৭টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সর্বশেষ বিকাল সাড়ে ৪টার দিকে রাজধানীর প্রগতি সরণির বারিধারা এলাকায় ভিক্টর পরিবহনের একটি বাসে আগুন দেয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এর আগে রাজধানীর বংশাল, শাহবাগ, মতিঝিল, খিলগাঁও, সচিবালয়ের ৫ নম্বর গেটের সামনে এবং গুলিস্তান জিরো পয়েন্টে ৬টি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন