© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘেরাও করেছে পুলিশ: গ্রেপ্তার ১০

শেয়ার করুন:
বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘেরাও করেছে পুলিশ: গ্রেপ্তার ১০
own-reporter
০৬:৩৪ পিএম | ১২ নভেম্বর, ২০২০

ঢাকা-১৮ আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে বাসে অগ্নিসংযোগের ঘটনার পরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘেরাও করেছে পুলিশ।

এ সময় কার্যালয়ের সামনে থেকে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুকসহ ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার বিকালে এঘটনা ঘটে। বিএনপির একাধিক সূত্র গণমাধ্যমকে এবিষয়টি নিশ্চিত করেছে।

এ বিষয়ে মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) জাহিদুল ইসলাম জাহিদ গণমাধ্যমকে বলেন, বাসে আগুন দেয়ার ঘটনায় কয়েকজন সন্দেহভাজনকে আটক করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। আটকদের যাচাই-বাছাই করা হচ্ছে। যদি তারা কেউ অগ্নিসংযোগের সঙ্গে জড়িত না থাকেন, তাহলে তাদের ছেড়ে দেয়া হবে।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন