নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হলেন শাবান মাহমুদ
ফাইল ছবি
০৫:৪৫ পিএম | ১৬ নভেম্বর, ২০২০
দুই বছরের জন্য ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে নিয়োগ পেয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক শাবান মাহমুদ।
দুই বছরের জন্য ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে নিয়োগ পেয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক শাবান মাহমুদ।
সোমবার (১৬ নভেম্বর) সাবান মাহমুদের নিয়োগ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আদেশে বলা হয়েছে, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে সাবান মাহমুদ এ পদে নিয়োগ পেয়েছেন। যোগদানের তারিখ থেকে পরবর্তি দুই বছর মেয়াদের জন্য এই নিয়োগ কার্যকর হবে।
প্রসঙ্গত, শাবান মাহমুদ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব ও দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার বিশেষ প্রতিনিধি।
টাইমস/এসএন