‘ধর্ষিতা’ নয়, ‘ধর্ষণের শিকার’ শব্দ ব্যবহারের সুপারিশ
০৯:০০ পিএম | ১৬ নভেম্বর, ২০২০
নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনের সময় ‘ধর্ষিতা’ শব্দটি বদলে ‘ধর্ষণের শিকার’ শব্দ ব্যবহারের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
এর আগে গত ৮ নভেম্বর ধর্ষণের সর্বোচ্চ শাস্তি ‘মৃত্যুদণ্ড’ করে সংসদে ‘নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) বিল’ উত্থাপনের পর তা পরীক্ষা করে প্রতিবেদন দিতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।
সোমবার সেই প্রতিবেদন সংসদে উত্থাপন করেন সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি।
ওই প্রতিবেদনে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনীতে ‘ধর্ষিতা’ শব্দের পরিবর্তে ‘ধর্ষণের শিকার’ শব্দ ব্যবহারের সুপারিশ করা হয়েছে।
টাইমস/এসএন