ছাত্রী ধর্ষণের দায়ে মাদ্রাসা শিক্ষকের যাবজ্জীবন
০৭:০০ পিএম | ১৭ নভেম্বর, ২০২০
কুষ্টিয়ায় ছাত্রী ধর্ষণের মামলায় কওমি মাদ্রাসার এক শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ওই শিক্ষককে এক লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মুন্সী মশিউর রহমান এ সাজা ঘোষণা করেন।
দণ্ডিত শিক্ষকের নাম আবদুল কাদের। তিনি কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ সিরাজুল ইসলাম দারুল উলুম মরিয়ম নেছা আবাসিক মহিলা মাদ্রাসার সুপারিন্টেনডেন্ট ছিলেন।
এর আগে গত ৪ অক্টোবর ছাত্রী ধর্ষণের অভিযোগে শিক্ষক আবদুল কাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। ৬ অক্টোবর আদালতে হাজির করার পর ওই শিক্ষককে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
টাইমস/এসএন