© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সরকারি ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিসে নিষেধাজ্ঞা

শেয়ার করুন:
সরকারি ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিসে নিষেধাজ্ঞা

ফাইল ছবি

own-reporter
০৬:৫৯ পিএম | ১৮ নভেম্বর, ২০২০

অফিস সময়ে সরকারি হাসপাতালের কোনো চিকিৎসক বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত থাকতে পারবেন না। এমন নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

বুধবার (১৮ নভেম্বর) স্বাস্থ্যসেবার জন্য গঠিত টাস্কফোর্স কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো কারণে কেউ কর্মরত অবস্থায় থাকলে টাস্কফোর্স ও সংশ্লিষ্টদের অবগত করতে হবে।

বৈঠকে আরও সিদ্ধান্ত নেওয়া হয়, দেশের হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, ল্যাব ও ক্লিনিকগুলোকে লাইসেন্স নিবন্ধন নম্বর স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। পাশাপাশি টাস্কফোর্স কর্তৃক সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক পরিদর্শন ও অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান পরিচালনার সিদ্ধান্ত হয়। একইসঙ্গে গত ১৬ নভেম্বরের মধ্যে অনিবন্ধিত প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স গ্রহণ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

টাইমস/এসজে/এসএন

মন্তব্য করুন