© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাবি ছাত্রী ধর্ষণের মামলায় সেই মজনুর যাবজ্জীবন

শেয়ার করুন:
ঢাবি ছাত্রী ধর্ষণের মামলায় সেই মজনুর যাবজ্জীবন
own-reporter
০৪:০৭ পিএম | ১৯ নভেম্বর, ২০২০

রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রীকে ধর্ষণের চাঞ্চল্যকর মামলায় আসামি মজনুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক মোসাম্মৎ কামরুন্নাহার এ রায় দেন।

রায়ে যাবজ্জীবন কারাদণ্ড সহ আসামি মজনুকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ছয়মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

প্রসঙ্গত, গত ৫ জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর কুর্মিটোলা বাসস্ট্যান্ডে সড়কের পেছনে নির্জন স্থানে তুলে নিয়ে ঢাবি ছাত্রীকে ধর্ষণ করে মজনু। ওই ঘটনায় পরে ভিকটিম ছাত্রীর বাবা বাদি হয়ে মামলা করেন।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন