© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পিকে হালদারকে গ্রেপ্তারে সরকারের পদক্ষেপ জানতে চেয়েছেন আদালত

শেয়ার করুন:
পিকে হালদারকে গ্রেপ্তারে সরকারের পদক্ষেপ জানতে চেয়েছেন আদালত
own-reporter
০৪:৪৫ পিএম | ১৯ নভেম্বর, ২০২০

তিন হাজার ৬শ’ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় পলাতক আসামি পিকে হালদারকে গ্রেপ্তার ও তাকে দেশে ফেরাতে কী পদক্ষেপ নেয়া হয়েছে তা জানাতে দুদক ও সরকারকে নির্দেশ দিয়েছেন আদালত। আগামী ১০ দিনের আদালতকে এ বিষয়ে অবহিত করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) হাইকোর্ট এই আদেশ দেন।

অভিযোগে আছে, প্রশান্ত কুমার হালদার বা পিকে হালদার বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পালিয়ে গেছেন। পরে পিকে হালদার সমুদয় অর্থ ফেরত দেয়ার শর্তে দেশে ফিরতে সম্মত হন। কিন্তু সেসময় আদালত নির্দেশ দেন, দেশে প্রবেশের সঙ্গে সঙ্গে যেন তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে নেয়া হয়। আদালতের ওই নির্দেশনার পরে দেশে ফেরার সিদ্ধান্ত থেকে সরে যান পিকে হালদার।

দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেছেন, পিকে হালদার কোথায় আছেন, কীভাবে আছেন, তার সকল মামলার কী অবস্থা এবং তাকে দেশে ফেরাতে দুদক কী কী পদক্ষেপ নিয়েছে তা জানতে চেয়েছেন হাইকোর্ট।

দুদকের একটি সূত্র বলছে, পিকে হালদারকে দেশে ফেরাতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলকে চিঠি দিয়েছে দুদক। দুদকের চিঠির জবাবে ইন্টারপোল পিকে হালদারের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ও আদালতের আদেশের নথি চেয়েছে।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন