© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পুকুরে মাছ ধরার সময় বড়শিতে উঠে এল কলেজছাত্রীর লাশ!

শেয়ার করুন:
পুকুরে মাছ ধরার সময় বড়শিতে উঠে এল কলেজছাত্রীর লাশ!
district-correspondent
১২:১১ এএম | ২১ নভেম্বর, ২০২০

কেরানীগঞ্জে পুকুরে মাছ ধরার সময় বড়শিতে উঠে এসেছে কলেজছাত্রীর লাশ। আগামী ২৪ নভেম্বর প্রীতি মোদক নামে ওই ছাত্রীর বিয়ে হওয়ার কথা ছিল।

কেরানীগঞ্জে পুকুরে মাছ ধরার সময় বড়শিতে উঠে এসেছে কলেজছাত্রীর লাশ। আগামী ২৪ নভেম্বর প্রীতি মোদক নামে ওই ছাত্রীর বিয়ে হওয়ার কথা ছিল। শুক্রবার কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নের বামনশুর মসজিদের পাশের পুকুর থেকে তার লাশ উদ্ধার করে মডেল থানা পুলিশ। প্রীতি স্থানীয় নয়াবাজার কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন। তিনি শিকারীটোলা গ্রামের সমর মদকের মেয়ে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় শিক্ষক নাজিবুল্লাহ জানান, শুক্রবার সকালে বামনশুর মসজিদের পুকুরে বঁড়শিতে মাছ ধরছিলেন ১৫/২০ জন সৌখিন মাছ শিকারী। এসময় হঠাৎ এক লোকের বড়শিতে ওই ছাত্রীর লাশ উঠে আসে।

ওই ছাত্রীর চাচাত ভাই দিপক জানান, আমার বোন বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিল। আগামী ২৪ নভেম্বর তার বিয়ের কথা ছিল একই এলাকার অস্থায়ী বাসিন্দা দীপ্ত সরকারের সাথে। পলাশ নামে একটি ছেলের সঙ্গে প্রীতির সম্পর্ক ছিল। ধারনা করা হচ্ছে পলাশ প্রীতিকে হত্যা করে লাশ পুকুরে ফেলে দিয়েছে। তার বাড়ি পিরোজপুর জেলায়।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি কাজী মইনুল ইসলাম বলেন, ওই ছাত্রীর লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

টাইমস/জেকে

মন্তব্য করুন