বরিশালে বেড়াতে গিয়ে চাচার সঙ্গে প্রাণ হারালেন ভাতিজা
বরিশালের কাঁঠালতলী-বাকেরগঞ্জ সড়কের রঘুনাথপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজা নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বরিশালের কাঁঠালতলী-বাকেরগঞ্জ সড়কের রঘুনাথপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজা নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। চাচা মাসুদ খান তার ভাতিজা আফ্রেদীকে নিয়ে বেড়াতে গিয়ে ওই দুর্ঘটনায় পড়েন। তাদের গ্রামের বাড়ি দুমকি উপজেলার লেবুখালী ইউনিয়নের পাগলার মোড় সংলগ্ন এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার লেবুখালী ফেরিঘাট থেকে মোটরসাইকেলযোগে বাকেরগঞ্জের রঘুনাথপুর গ্রামে ভগ্নিপতির বাড়িতে বেড়াতে যাওয়ার সময় যাত্রীবাহী বাসের সঙ্গে ধাক্কা লাগে। এসময় স্থানীয় লোকজন গুরুতর আহত চাচা-ভাতিজাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে বাকেগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে যান। এসময় চিকিৎসক মাসুদ খানকে মৃত ঘোষণা করেন। আফ্রেদীকে বরিশাল শেবাচিম হাসপাতালে স্থানান্তর করেন।
অবস্থার অবনতি হলে আফ্রেদীকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় স্থানান্তর করা হয়। অ্যাম্বুলেন্স ঢাকা যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গা এলাকায় আফ্রেদী মারা যান। আফ্রিদী স্থানীয় একটি কলেজে পড়াশোনা করতেন।
টাইমস/জেকে