অর্থপাচারকারীরা জাতীয় বেইমান, দেশের শত্রু : হাইকোর্ট
ফাইল ছবি
অর্থপাচারকারীদের জাতীয় বেইমান ও দেশের শত্রু বলে আখ্যা দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে বিদেশে অর্থ পাচারকারীদের একটি তালিকা ১৭ ডিসেম্বরের মধ্যে আদালতে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
গণমাধ্যমে প্রকাশিত একটি রিপোর্ট দেখে রোববার (২২ নভেম্বর) হাইকোর্ট এসব নির্দেশনা দেন।
নির্দেশনায় আদালত বলেন, অর্থপাচার রোধে বাংলাদেশ ব্যাংক ও আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সতর্ক থাকতে হবে। অর্থপাচারকারীরা কানাডার বেগমপাড়ায় স্থায়ী হয়েছেন। সেখানে তারা গড়েছেন আলিশান বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান।
আদালত আরও বলেন, অর্থপাচারকারীরা জাতীয় বেইমান ও এরা দেশের শত্রু। তাই অর্থপাচার রোধে কেন্দ্রীয় ব্যাংক ও আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সতর্ক হতে হবে।
তবে বিদেশে অর্থ পাচারকারীদের ৬০ থেকে ৭০ জনের একটি তালিকা দুদকের হাতে রয়েছে বলে জানা গেছে। এছাড়া অন্য কোনো সরকারি সংস্থার কাছে এ সংক্রান্ত কোনো তালিকা নেই। দুদকের কাছে থাকা তালিকা অনুযায়ী এরই মধ্যে ৮ জনের নাম ঠিকানা ইন্টারপোলকে দিয়েছে দেশীয় সংস্থাটি।
টাইমস/এসএন