© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

র‌্যাবের মামলায় ‘গোল্ডেন মনির’ রিমান্ডে

শেয়ার করুন:
র‌্যাবের মামলায় ‘গোল্ডেন মনির’ রিমান্ডে

ফাইল ছবি

own-reporter
০৬:৫৭ পিএম | ২২ নভেম্বর, ২০২০

অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনের পৃথক দুটি মামলায় গোল্ডেন মনিরের ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে মনিরের বিরুদ্ধে তিনটি মামলা করে র‌্যাব।

রোববার (২২ নভেম্বর) ঢাকার মুখ্য মহানগর হাকিম শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

রাজধানীর বাড্ডা থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) ইয়াসিন আলী জানান, অস্ত্র, মাদক ও বিশেষ ক্ষমতা আইনের ৩ মামলায় গোল্ডেন মনিরের ৭ দিন করে মোট ২১ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত পৃথক মামলায় মোট ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শনিবার (২১ নভেম্বর) রাজধানীর মেরুল বাড্ডায় মনিরের বাসায় অভিযান চালায় র‌্যাব। অভিযানে ১ কোটি নয় লাখ টাকা, ৫টি বিলাসবহুল গাড়ি, স্বর্ণালংকার, অবৈধ অস্ত্র ও মাদক জব্দ করা হয়। এসময় গোল্ডেন মনিরকে গ্রেপ্তার করে র‌্যাব।

জানা গেছে, ৯০ দশকে রাজধানীর গাউছিয়া মার্কেটের কাপড়ের দোকানের বিক্রয়কর্মী ছিলেন মনির। পরে স্বর্ণ চোরকারবারি, হুন্ডি ও ভূমি ব্যবসায়ী হয়ে ওঠেন। পরে অবৈধভাবে জমি দখল, চোরাকারবারি ও হুন্ডি ব্যবসা করে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন তিনি। যে কারণে তিনি ‘গোল্ডেন মনির’ নামে পরিচিত।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন