© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মুক্তিযুদ্ধে ব্যবহৃত অস্ত্র বিক্রি ও স্থানান্তরে নিষেধাজ্ঞা

শেয়ার করুন:
মুক্তিযুদ্ধে ব্যবহৃত অস্ত্র বিক্রি ও স্থানান্তরে নিষেধাজ্ঞা

ফাইল ছবি

own-reporter
০৫:৩৫ পিএম | ২৪ নভেম্বর, ২০২০

একাত্তরের মহান মুক্তিযুদ্ধে ব্যবহৃত অস্ত্র বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে হাইকোর্ট। একইসঙ্গে এসব অস্ত্র সংরক্ষণে কী পদক্ষেপ নেয়া হয়েছে, সে বিষয়ে আগামী ৬ মাসের মধ্যে একটি প্রতিবেদন দিতে বলা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে এক রিট আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন আদালত।

এর আগে গত ১৫ নভেম্বর মুক্তিযুদ্ধে ব্যবহৃত অস্ত্র বিক্রি করার ওপর নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় একটি রিট আবেদন করা হয়। রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান (পান্না) ও মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র।

রিটে বলা হয়, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ব্যবহার করা অস্ত্র বিক্রি/আগ্নেয়াস্ত্র স্থানান্তর কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না। জাতীয় ঐতিহ্যের অংশ হিসেবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য অবিলম্বে ওই সব অস্ত্র সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেয়া হবে না এবং ওই সব অস্ত্র মুক্তিযুদ্ধ জাদুঘর বা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে মুক্তিযুদ্ধবিষয়ক কোনো সংগঠনের কাছে হস্তান্তরের কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারির আরজি জানানো হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, অর্থ সচিব, মুক্তিযুদ্ধ বিষয়ক সচিব ও বাণিজ্য সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

 

টাইমস/এসজে/এসএন

মন্তব্য করুন