© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিএনপির মুখে গণতন্ত্র ‘ভূতের মুখে রাম নাম’ : সেতুমন্ত্রী

শেয়ার করুন:
বিএনপির মুখে গণতন্ত্র ‘ভূতের মুখে রাম নাম’ : সেতুমন্ত্রী

ফাইল ছবি

own-reporter
০৬:২১ পিএম | ২৫ নভেম্বর, ২০২০

বিদেশী নয়, দেশের জনগনের কাছে নালিশ করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (২৫ নভেম্বর) সকালে রাজধানীর সরকারি বাসভবন থেকে ভার্চুয়াল বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের আরও বলেন, গণতন্ত্রহীনতা এবং অগণতান্ত্রিক চর্চা বিএনপির দলগত বৈশিষ্ট্য। বিএনপির মুখে গণতন্ত্রের কথা যেন ‘ভূতের মুখে রাম নাম’। বিএনপি বারবার জনগনের সঙ্গে প্রতারণা করেছে। জনগনের প্রতি এই দলটির কোনো আস্থা নেই।

সেতুমন্ত্রী বলেন, বিএনপির কথাবার্তা শুনে মনে হয় তারা দেশ স্বাধীন করেছে, আর আওয়ামী লীগ বসে বসে দেখেছে। বঙ্গবন্ধুর নেতৃত্বে আন্দোলন সংগ্রামের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে। আওয়ামী ভাসমান দল নয় যে, বিএনপি ফুঁ দেবে আর আওয়ামী লীগ ভেসে যাবে।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন