© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজধানীর তিন বস্তিতে অগ্নিকান্ডের ঘটনা রহস্যজনক : মির্জা ফখরুল

শেয়ার করুন:
রাজধানীর তিন বস্তিতে অগ্নিকান্ডের ঘটনা রহস্যজনক : মির্জা ফখরুল

ফাইল ছবি

own-reporter
০৫:২৪ পিএম | ২৬ নভেম্বর, ২০২০

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ২৭ ঘণ্টার মধ্যে রাজধানীর তিনটি বস্তিতে অগ্নিকান্ডের ঘটনা রহস্যজনক।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ কথা বলেন।

রাজধানীর পল্লবীর কালশী এলাকার বাউনিয়া বাঁধ বস্তি, মহাখালীর সাত তলা বস্তি ও মোহাম্মদপুরের বাবর রোডে বিহারী পট্টির এই দুর্ঘটনায় উদ্বেগ জানিয়েছেন মির্জা ফখরুল।

তিনি বলেন, করোনা পরিস্থিতির মধ্যে এই রহস্যজনক অগ্নিকাণ্ডে অসংখ্য নিম্ন আয়ের মানুষ ঘরবাড়ি হারিয়ে দিশেহারা। শীতের মধ্যে খোলা আকাশের নীচে অত্যন্ত মানবেতর জীবন-যাপন করছেন হাজার হাজার নিম্ন আয়ের মানুষ। বস্তির নিয়ন্ত্রণ নিয়ে ক্ষমতাসীন দলের লোকেরা ষড়যন্ত্র করে এসব আগুন লাগিয়েছে।

এসব ঘটনায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বস্তিতে অগ্নিকাণ্ডের সাথে জড়িত চিহ্নিত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

টাইমস/এসজে/এসএন

মন্তব্য করুন