© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

'ক্ষমতায় যেতে অগণতান্ত্রিক পথ খুঁজে বেড়াচ্ছে বিএনপি'

শেয়ার করুন:
'ক্ষমতায় যেতে অগণতান্ত্রিক পথ খুঁজে বেড়াচ্ছে বিএনপি'

ফাইল ছবি

own-reporter
০৪:৩৬ পিএম | ২৯ নভেম্বর, ২০২০

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনের পথে না হেঁটে ক্ষমতায় যেতে অগণতান্ত্রিক পথ খুঁজে বেড়াচ্ছে বিএনপি। এটা তাদের পুরনো অভ্যাস। বিএনপির ওপর মানুষের আস্থা নেই। বিএনপির দুঃশাসন মানুষ ভুলে যায়নি।

রোববার সকালে সংসদ ভবন এলাকার সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংকাল তিনি এসব কথা বলেন। ভার্চুয়াল মাধ্যমে ব্রিফিং করেন তিনি।

‘সরকার শাসন দীর্ঘায়িত করতে চায়’ বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেছে। সুতরাং সংবিধান অনুযায়ী যথাসময়ে পরবর্তী নির্বাচন হবে। অগণতান্ত্রিক পন্থায় শাসন দীর্ঘায়িত করার কোনো ইচ্ছা আওয়ামী লীগ সরকারের নেই।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ কোনো ষড়যন্তে বিশ্বাসী নয়। বরং আওয়ামী লীগই বারবার ষড়যন্তের শিকার হয়েছে। বিএনপি দেশকে অস্থিতিশীল করতে নানা অপকৌশল শুরু করেছে।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন