© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রথম দফা পৌর নির্বাচনে অংশ নেবে বিএনপি

শেয়ার করুন:
প্রথম দফা পৌর নির্বাচনে অংশ নেবে বিএনপি

ফাইল ছবি

own-reporter
০৫:০৩ পিএম | ৩০ নভেম্বর, ২০২০

প্রথম দফায় ২৫ পৌরসভার নির্বাচনে অংশ নেবে বিএনপি। রোববার (২৯ নভেম্বর) রাতে দলটির স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহিত হয়।

সোমবার দুপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে দেশে নির্বাচনের সার্বিক পরিস্থিতি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অনুকূলে নেই। তারপরও স্থানীয় পর্যায়ে দলের সাংগঠনিক এবং রাজনৈতিক কার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে নির্বাচন কমিশন ঘোষিত ২৫টি পৌরসভার মেয়র পদে নির্বাচনে অংশ নেবে বিএনপি।

বিবৃতিতে আরও বলা হয়েছে, দেশে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। সামনের দিনগুলো আরও বিপজ্জনক। কিন্তু সরকার পরিকল্পিতভাবে করোনায় মৃত ও আক্রান্তের সংখ্যা কম দেখানোর নীতি অবলম্বন করেছে। ফলে মানুষ সঠিক চিত্র জানতে পারছে না।

বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি লন্ডন থেকে ভার্চুয়াল মাধ্যমে সভায় যুক্ত হন। রোববার বিকাল থেকে শুরু হয়ে রাত সাড়ে ৮টায় বৈঠক শেষ হয়।

সভায় উপস্থিত ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন