© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ডা. সাবরিনাসহ ৮ জনের বিরুদ্ধে আরও দুজনের সাক্ষ্য গ্রহণ

শেয়ার করুন:
ডা. সাবরিনাসহ ৮ জনের বিরুদ্ধে আরও দুজনের সাক্ষ্য গ্রহণ

ফাইল ছবি

own-reporter
০৭:১১ পিএম | ০১ ডিসেম্বর, ২০২০

করোনাভাইরাস পরীক্ষায় জালিয়াতির অভিযোগে জেকেজি হেলথ কেয়ারের সিইও আরিফুল হক চৌধুরী ও চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ চৌধুরীসহ আট জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত।

মঙ্গলবার (১ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরীর আদালতে সাক্ষ্য দেন সিরাজুল ইসলাম ও হাজেরা বেগম। পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৫ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত। সংশ্লিষ্ট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর আজাদ রহমান এ তথ্য জানিয়েছেন। এ মামলার ৪০ সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্য শেষ হলো।

মামলার অপর আসামিরা হলো—আবু সাঈদ চৌধুরী, হিমু, তানজিলা,বিপুল,শফিকুল ইসলাম রোমিও ও জেবুন্নেসা।

গত ২০ আগস্ট সাবরিনাসহ ৮ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেন একই আদালত। তার আগে ৫ আগস্ট এ মামলায় ঢাকা সিএমএম আদালতে চার্জশিট দাখিল করেন ডিবি পুলিশের পরিদর্শক লিয়াকত আলী।

মামলার নথি থেকে জানা যায়, ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় করোনা শনাক্তের জন্য নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা না করেই ২৭ হাজার মানুষকে রিপোর্ট দেয় জেকেজি হেলথকেয়ার। এর বেশিরভাগই ভুয়া বলে ধরা পড়ে। এ অভিযোগে গত ২৩ জুন অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়। পরে তাদের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা করা হয়।

 

টাইমস/এসজে/এসএন

মন্তব্য করুন