© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সুবিধাবাদীদের দল বলেই বিএনপি দুর্নীতিবাজদের দখলে : কাদের

শেয়ার করুন:
সুবিধাবাদীদের দল বলেই বিএনপি দুর্নীতিবাজদের দখলে : কাদের

ফাইল ছবি

own-reporter
০৪:৩১ পিএম | ০২ ডিসেম্বর, ২০২০

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপির কোন কৃতজ্ঞতা বোধ নেই। তারা সুবিধাবাদী বলেই দুর্নীতিবাজদের দলে প্রশ্রয় দেয়।

বুধবার (২ ডিসেম্বর) সকালে চার লেনের ২য় নয়ারহাট সেতু নির্মাণ কাজের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। সংসদ ভবন এলাকার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন ওবায়দুল কাদের।

‘মানুষ ভয়াবহ দুঃসময় অতিক্রম করছে’ বিএনপি মহাসচিবের এমন অভিযোগের জবাবে সেতুমন্ত্রী বলেন, মহামারির প্রভাবে গোটা বিশ্ব যখন টালমাটাল, তখন জীবন-জীবিকার চাকা সচল রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে দূরদর্শিতা দেখিয়েছেন তা বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে। কিন্তু বিএনপি এসব কিছুই দেখছে না। তাদের কাজই শুধু সমালোচনা করা।

সেতুমন্ত্রী বলেন, করোনা, বন্যা, সুপারসাইক্লোন, আম্ফানের মতে প্রাকৃতিক দুর্যোগে দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি কি ভূমিকা পালন করেছে? জনগণের এই দুঃসময়ে বিএনপি কোনও ভূমিকা না রেখে শুধু বক্তৃতা-বিবৃতিতেই নিজেদের দায়িত্ব শেষ করেছে। জনগনের কাছ থেকে তারা বহু দূরে চলে গিয়েছে।

 

টাইমস/এসজে/এসএন

মন্তব্য করুন