© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাবি ছাত্রী ধর্ষণ মামলায় ছাত্র অধিকার পরিষদের তিন নেতা রিমান্ডে

শেয়ার করুন:
ঢাবি ছাত্রী ধর্ষণ মামলায় ছাত্র অধিকার পরিষদের তিন নেতা রিমান্ডে
own-reporter
০৩:৩০ পিএম | ০৩ ডিসেম্বর, ২০২০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতার মামলায় ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূরের ৩ সহযোগীর রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাজধানীর লালবাগ থানায় এ মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুরে আদালতে আসামিদের হাজির করে পাঁচদিন করে রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম প্রত্যেকের দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ১১ অক্টোবর রাজধানীর মগবাজার ও আজিমপুরে অভিযান চালিয়ে ঢাবির ছাত্রীর দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি নাজমুল ও সাইফুলকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরে ৪ নভেম্বর বংশাল থানাধীন রায়সাহেব বাজার মোড় থেকে নাজমুল হাসান সোহাগ গ্রেপ্তার হন।

চাঞ্চল্যকর এ মামলার প্রধান আসামি ছাত্র অধিকার পরিষদের অব্যাহতিপ্রাপ্ত সাবেক আহ্বায়ক হাসান আল মামুন। নূরুল হক নূর একই সংগঠনের যুগ্ম আহ্বায়ক। অন্য আসামিরা হলেন- নাজমুল হাসান সোহাগ, সাইফুল ইসলাম, নাজমুল হুদা এবং আবদুল্লাহ হিল বাকী। আসামিরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্র অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন