© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাবুনগরী ও মামুনুলকে মাঠে নামতে বললেন ছাত্রলীগ সভাপতি

শেয়ার করুন:
বাবুনগরী ও মামুনুলকে মাঠে নামতে বললেন ছাত্রলীগ সভাপতি
own-reporter
০৮:৪৭ পিএম | ০৬ ডিসেম্বর, ২০২০

‘বাবুনগরী আপনি বড় বড় কথা বলেন। পেট তো অনেক বড় করেছেন বইসা থেকে। মাঠে আসেন, মাদ্রাসার সামনে বসে বড় বড় কথা বইলেন না। আপনারা আমাদের শ্রদ্ধার জায়গায় আঘাত করেছেন। জাতির পিতার ভাস্কর্র্য ভাঙার দায় আপনাদের নিতেই হবে।’

হেফাজত ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীকে উদ্দেশ্য করে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় এসব কথা বলেছেন। কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের ঘটনার প্রতিবাদে রোববার (৬ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্রলীগ আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন জয়।

আল নাহিয়ান জয় আরও বলেন, হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হক জঙ্গিবাদ সৃষ্টির পায়তারা করছে। আইন শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দাদের অনুরোধ জানাই, আপনারা মামুনুল হকের ওপর নজরদারি করুন। তাহলে অনেক কিছু বেরিয়ে আসবে।

মাওলানা মামুনুল হককে উদ্দেশ্য করে জয় আরও বলেন, মামুনুল হক তুই ব্যাটা ভাস্কর্য আর মূর্তির মধ্যের পার্থক্যই বুঝোছ না। তোকে ‘তুই’ করে বলব, কারণ তুই ধৈর্যের সীমা হারিয়ে ফেলেছিস। তোরা যারা ধর্মকে পুঁজি করে দেশে অরাজকতা তৈরি করছোস, তোদেরকে বলি শোন- মূর্তি তৈরি করা হয় মাটি দিয়ে। পূজার পর মূর্তি পানিতে বিসর্জন করা হয়। আর ভাস্কর্য তৈরি করা হয় পাথর দিয়ে স্থায়ীভাবে। এটা একটি দেশের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ করে।

সমাবেশে ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়ের সভাপতিত্বে ও সাধারাণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন, ঢাকা উত্তর মহানগর ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হোসেন, সম্পাদক সাইদুর রহমান হৃদয়, ঢাকা দক্ষিণ মহানগর ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ প্রমুখ।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন