© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বঙ্গবন্ধুর সব ভাস্কর্য ও ম্যুরালের নিরাপত্তা দিতে হাইকোর্টের আদেশ

শেয়ার করুন:
বঙ্গবন্ধুর সব ভাস্কর্য ও ম্যুরালের নিরাপত্তা দিতে হাইকোর্টের আদেশ
own-reporter
০৩:৪৩ পিএম | ০৭ ডিসেম্বর, ২০২০

দেশের সকল জেলা ও উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও ভাস্কর্যের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একই সঙ্গে আগামী এক মাসের মধ্যে জেলা-উপজেলা সদরে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপানের অগ্রগতির বিষয়ে মন্ত্রিপরিষদ সচিবকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

সোমবার (৭ ডিসেম্বর) বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে গত ২৫ ফেব্রুয়ারি ঐতিহাসিক ৭ মার্চকে ‘জাতীয় ঐতিহাসিক দিবস’ ঘোষণা করে গেজেট প্রকাশের আদেশ দেন। একই আদেশে মুজিববর্ষের মধ্যেই দেশের সব জেলা-উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপনের আদেশ দেন হাইকোর্ট।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন