© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ধর্মীয় সাম্প্রদায়িক গোষ্ঠীকে ছাড় নয় : সেতুমন্ত্রী

শেয়ার করুন:
ধর্মীয় সাম্প্রদায়িক গোষ্ঠীকে ছাড় নয় : সেতুমন্ত্রী

ফাইল ছবি

own-reporter
০৩:৫৯ পিএম | ০৮ ডিসেম্বর, ২০২০

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, লাখো শহীদের রক্তে অর্জিত বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক গোষ্ঠীকে মাথা তুলে দাঁড়াতে দেয়া হবে না। প্রতিক্রিয়াশীলরা আবারও কোটি বাঙালির হৃদয়ে আঘাত শুরু করেছে। কারা এই গোষ্ঠীকে মদদ দিচ্ছে, তাদের বের করা হবে।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকালে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, ইতিহাস বিকৃতির ষড়যন্ত্র শুরু হয়েছে। বঙ্গবন্ধু ও তাঁর পরিবার এবং মুক্তিযুদ্ধ নিয়ে অতীতের মতো আবারও অপপ্রচার করছে স্বাধীনতা বিরোধীরা। চিহ্নিত এ গোষ্ঠী বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে দেশে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা শুরু করেছে। এ গোষ্ঠীকে এবার কঠোর ভাবে দমন করা হবে।

তিনি বলেন, এ দেশে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির ঐক্য সুদৃঢ় করার সময় এসেছে। জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিকভাবে রাষ্ট্রবিরোধী সব অপকৌশল মোকাবিলা করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী কর্মকাণ্ডে উগ্র ধর্মীয় সাম্প্রদায়িক গোষ্ঠী ধর্মের নামে মিথ্যাচার করে বেড়াচ্ছে। এরা স্বাধীনতা ও দেশবিরোধী।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন