© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ধর্মকে ব্যবহার করে দেশ অস্থির করতে চায় বিএনপি : সেতুমন্ত্রী

শেয়ার করুন:
ধর্মকে ব্যবহার করে দেশ অস্থির করতে চায় বিএনপি : সেতুমন্ত্রী

ফাইল ছবি

own-reporter
০৫:০৬ পিএম | ০৯ ডিসেম্বর, ২০২০

বিএনপি ধর্মকে ব্যবহার করে দেশে অস্থিরতা সৃষ্টির পায়তারা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বিএনপি ভাস্কর্য ইস্যুতে বর্ণচোরা রাজনীতি শুরু করেছে।

বুধবার (৯ ডিসেম্বর) সকালে সরকারি বাসভবন থেকে নিয়মিত ভার্চুয়াল ব্রিফিংয়ে এসব কথা বলেন সেতুমন্ত্রী।

ওবায়দুর কাদের বলেন, শুধু রাজনৈতিক বিরোধীতার কারণেই ভাস্কর্য ইস্যুতে বিএনপি চুপ করে আছে। কারণ এই বিএনপি বঙ্গবন্ধু হত্যার নেপথ্যে কাজ করেছে।

তিনি আরও বলেন, এ দেশের মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা, সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে যখন প্রতিক্রিয়াশীল চক্র দেশকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। তখন বিএনপি তলে তলে উগ্র প্রতিক্রিয়াশীলদের সমর্থন দিয়ে যাচ্ছে। এটা বিএনপির পুরনো চরিত্র।

বিএনপি নেতাদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, ধর্মীয় উগ্রবাদ ফ্রাংকেনস্টাইনের দানবের মতো। সুতরাং এখন যাদের পৃষ্ঠপোষকতা করছেন, একদিন তাদের আঘাতে আপনারাই জর্জরিত হবেন।

সেতুমন্ত্রী আরও বলেন, দেশের রাজনীতি এখন দুই ধারায় বিভক্ত। একদিকে উন্নয়ন ও সমৃদ্ধির রাজনীতি অন্যদিকে দেশের উন্নতিকে রুদ্ধ করার রাজনীতি। একদিকে ৭১ এর অসাম্প্রদায়িক চেতনা অপরদিকে পাকিস্তানী ধর্মীয় উগ্র চেতনা।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন