© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খালেদা-তারেক ও মামুনুলদের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

শেয়ার করুন:
খালেদা-তারেক ও মামুনুলদের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
own-reporter
০৪:২৫ পিএম | ১০ ডিসেম্বর, ২০২০

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার ঘটনায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুলকে হুকুমের আসামি করে দায়ের করা মামলার আবেদন আদালত খারিজ করে দিয়েছেন।

একই সঙ্গে ভাস্কর্যবিরোধী বক্তব্য দেয়ার অভিযোগে হেফাজত ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী ও মাওলানা মামুনুল হক এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সিনিয়র নায়েবে আমির সৈয়দ ফয়জুল করীমের বিরুদ্ধে করা মামলার আবেদনও খারিজ করে দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসাম জগলুল হোসেনের আদালতে এ মামলার আবেদন করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী সভাপতি অ্যাডভোকেট আবদুল মালেক। বৃহস্পতিবার আবেদনের শুনানি করা হয়। শুনানি শেষে আদালত তা খারিজ করে দেন।

মাওলানা মামুনুল হক

এর আগে বুধবার (৯ ডিসেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এ মামলার আবেদন করেন জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী।

তবে জাতির জনকের ভাস্কর্যের বিরোধিতা করে বক্তব্য দেয়ায় ‘রাষ্ট্রদ্রোহের’ অভিযোগে মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা আমলে নিয়েছেন আদালত। আগামী ৭ জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিআইবি) এ মামলার তদন্ত করছে।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন