© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খেলা নিয়ে বিরোধ : স্কুলছাত্র আয়াজ হত্যার দায়ে পাঁচজনের যাবজ্জীবন

শেয়ার করুন:
খেলা নিয়ে বিরোধ : স্কুলছাত্র আয়াজ হত্যার দায়ে পাঁচজনের যাবজ্জীবন

ফাইল ছবি

own-reporter
০৫:০৪ পিএম | ১০ ডিসেম্বর, ২০২০

রাজধানীর সরকারি ল্যাবরেটরি স্কুলের ছাত্র আয়াজ হক হত্যা মামলায় একজনকে আমৃত্যু কারাদণ্ডসহ পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালত এ রায় ঘোষণা করেন।

রায়ে ইনজামামুন ইসলামকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত অন্য আসামিরা হলেন- তৌহিদুল ইসলাম, মশিউর রহমান আরাফ, তৌহিদুল ইসলাম শুভ, আবু সালেহ মো. নাসিম ও আরিফ হোসেন রিগ্যান। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

আসামিদের মধ্যে জিসান ও তৌহিদ রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক রয়েছেন। আসামিরা সবাই রাজধানীর ধানমণ্ডির ঢাকা সিটি কলেজের বাণিজ্য বিভাগের ছাত্র ছিল।

মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৯ জুন ঢাকা সিটি কলেজের প্রীতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি ও খরচ বাবদ টাকা তোলা নিয়ে আয়াজের বড় ভাই ওই কলেজের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আশদিন হকের সঙ্গে আসামিদের কথাকাটাকাটি ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এসময় জিগাতলা যাত্রী ছাউনির কাছে আয়াজকে একা পেয়ে এলোপাতাড়ি পিটিয়ে তাকে হত্যা করে আসামিরা।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন