© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধীতার দায় জিয়ার : তোফায়েল

শেয়ার করুন:
বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধীতার দায় জিয়ার : তোফায়েল

ফাইল ছবি

own-reporter
০৭:৫৮ পিএম | ১০ ডিসেম্বর, ২০২০

সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে রাজনৈতিক ষড়যন্ত্রের জন্য জিয়াউর রহমান দায়ী। কারণ অসাম্প্রদায়িক ও ধর্মনিরপেক্ষতার যে মূলনীতির ওপর বাংলাদেশের জন্ম হয়েছিল তা ভূলুণ্ঠিত করেছিলেন জিয়া। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর জিয়াউর রহমান দেশকে ধর্মীয় মোড়কে বদলে দিতে চেয়েছিল। বঙ্গবন্ধুর আদর্শ বিরোধী বীজ বুনেছিল জিয়া। মুক্তিযুদ্ধের চেতনা তছনছ করে দিয়েছিল। তাই বর্তমান উগ্রবাদী তৎপরতার জন্য জিয়াউর রহমানই দায়ী।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) ভোলা হানাদার মুক্ত দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, করোনাকালীন কঠিন সময় মোকাবেলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃতে দেশ যখন স্বাভাবিকভাবে চলছিল, তখনই বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে দেশবিরোধী ষড়যন্ত্র শুরু করেছে বিএনপি।

তিনি বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে কোনো বির্তক থাকতে পারবে না। যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন বঙ্গবন্ধু দেশের মানুষের হৃদয়ের মণিকোঠায় থাকবেন। বঙ্গবন্ধু সব বিতর্কের উর্ধ্বে, এটা সবাইকে মনে রাখতে হবে।

ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, উপজেলা চেয়ারম্যান মো. মোশারফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার দোস্ত মাহমুদ প্রমুখ।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন