© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আফগানিস্তানে সেনা চেকপোস্টে হামলায় নিহত ৬

শেয়ার করুন:
আফগানিস্তানে সেনা চেকপোস্টে হামলায় নিহত ৬
international-desk
০৯:১৯ পিএম | ০১ ফেব্রুয়ারি, ২০১৯

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ সারি পুলে একটি সেনা চেকপোস্টে হামলায় অন্তত ছয় সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও সাত সেনা আহত হয়েছেন।

বৃহস্পতিবার রাতের এ হামলার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি। খবর এপি।

সারি পুল প্রদেশের গভর্নরের মুখপাত্র জাবিহুল্লাহ আমানি জানিয়েছেন, হামলায় ৭ সেনা আহত হয়েছেন। ঘটনাস্থলে অতিরিক্ত সেনা পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়া হয়েছে।

তবে ধারণা করা হচ্ছে তালেবান এ হামলা চালিয়েছে।

২০১৮ সাল থেকে তালেবান প্রতিদিন আফগান-বাহিনীর অবস্থান লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

১৭ বছর ধরে চলমান যুদ্ধের ইতি টানতে যুক্তরাষ্ট্রের সাথে তালেবানের শান্তি আলোচনা চলছে।

 

টাইমস/এমএএইচ/এক্স

মন্তব্য করুন