© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাংলাদেশে করোনা নিয়ন্ত্রণে: নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

শেয়ার করুন:
বাংলাদেশে করোনা নিয়ন্ত্রণে: নৌ-পরিবহন প্রতিমন্ত্রী
district-correspondent
০৬:৩২ পিএম | ১২ ডিসেম্বর, ২০২০

নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, করোনায় সমগ্র পৃথিবী যখন মুখ থুবড়ে পড়েছে তখন বাংলাদেশ উন্নয়নে এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশে এখন করোনা নিয়ন্ত্রণে রয়েছে।

শনিবার (১২ ডিসেম্বর) লক্ষ্মীপুর মজু চৌধুরীর হাট বাস টার্মিনালে লক্ষ্মীপুর-ঢাকা নৌপথের ড্রেজিং কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আজকে পদ্মা সেতু দৃশ্যমান। দক্ষিণ পশ্চিমাঞ্চলের লাখো মানুষ এর সুফল পাবে। এতে করে অর্থনৈতিক বিপ্লব ঘটবে। শীঘ্রই সংশ্লিষ্ট সড়কের উন্নয়নে ১০০ কোটি টাকার কাজসহ সকল উন্নয়ন কর্মকান্ড শেষে এ অঞ্চলের অর্থনৈতিক বিপ্লব ঘটবে।

 

টাইমস/এসজে/এসএন

মন্তব্য করুন