© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মৌলবাদী অপশক্তিকে সমূলে উৎপাটন করা হবে : কাদের

শেয়ার করুন:
মৌলবাদী অপশক্তিকে সমূলে উৎপাটন করা হবে : কাদের

ফাইল ছবি

own-reporter
০৪:৩৮ পিএম | ১৪ ডিসেম্বর, ২০২০

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মৌলবাদী বিষবৃক্ষ এখনও ডালপালা বিস্তারের চেষ্টা করছে। এই বিষবৃক্ষ সমূলে উৎপাটন করা হবে।

সোমবার (১৪ ডিসেম্বর) সকালে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন। শ্রদ্ধা নিবেদনের সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য ইস্যুতে বিএনপি নীরব। কারণ তো সবার কাছেই পরিষ্কার। ধর্মীয় মৌলবাদী গোষ্ঠীকে বিএনপি পেছন থেকে মদদ দিচ্ছে।

ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি যে সাম্প্রদায়িক অপশক্তি ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষক এটা প্রমাণিত। স্বাধীনতা বিরোধীদের সঙ্গে যোগসাজশ করে বিএনপি দেশবিরোধী ষড়যন্ত্র করে যাচ্ছে।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন