পদ্মা সেতু আওয়ামী লীগ নেতাদের ‘পৈত্রিক সম্পত্তি’ নয় : ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘মনে হয় যে তারা (আওয়ামী লীগ) তাদের পৈত্রিক সম্পত্তি দিয়ে পদ্মা সেতু তৈরি করেছে। কিন্তু তাদের মনে রাখতে হবে যে, দেশের মানুষের টাকায় এই সেতু নির্মাণ হচ্ছে।
সোমবার (১৪ ডিসেম্বর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল।
তিনি বলেন, আওয়ামী লীগ তো তাদের পৈত্রিক সম্পতি দিয়ে পদ্মা সেতু তৈরি করছে না। দেশের মানুষের ট্যাক্সের টাকায় এই সেতু নির্মাণ হচ্ছে। কিন্তু আওয়ামী লীগ নেতারা বলে বেড়াচ্ছে যে, ‘বিএনপি পদ্মা সেতুর ওপর দিয়ে যাবে, নাকি নীচ দিয়ে যাবে?’ তাদের এই বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি।
মির্জা ফখরুল বলেন, দেশের মানুষের পকেট কেটে কেটে এই সেতু নির্মাণ করা হচ্ছে। ভ্যাট, ট্যাক্স ১০ গুণ বাড়িয়েছে সরকার। ব্যাংকে টাকা নেয়। ব্যাংকে টাকা রাখতে সবাই ভয় পাচ্ছে। দেশের সব টাকা এক সেতুতে বিনিয়োগ করেছে সরকার। কিন্তু সেখানও কোটি কোটি টাকা লুটপাট করা হয়েছে।
বিএনপি মহাসচিব বলেন, আমরা সবসময় উন্নয়নের পক্ষে। বিএনপি উন্নয়নের পক্ষে, সৃজনশীলতার পক্ষে। বিএনপি নেতিবাচক রাজনীতিতে বিশ্বাস করে না। কিন্তু আজ আমাদের সত্যটা বলতেই হবে।
টাইমস/এসএন