এমপি বদিকে বাবা দাবি করে যুবকের মামলা
কক্সবাজারের উখিয়া-টেকনাফ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে বাবা দাবি করে আদালতে মামলা করেছেন মো. ইসহাক (২৬) নামে এক যুবক। এছাড়া নিজের ডিএনএ টেস্ট করার আবেদনও করেছেন ওই যুবক।
সোমবার (১৪ ডিসেম্বর) টেকনাফ সহকারী জজ জিয়াউল হকের আদালতে আবেদনটি করেন ওই যুবক। এসময় অভিযোগ আমলে নিয়ে আদালত অভিযুক্ত এমপি বদির কাছে ব্যাখা চেয়ে নোটিশ পাঠিয়েছেন।
বাদীপক্ষের আইনজীবী নাজিম উদ্দীন গণমাধ্যমকে বলেন, আগামী ৭ কর্মদিবসের মধ্যে বিবাদী আবদুর রহমান বদিকে এ বিষয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছেন আদালত।
অভিযোগ সূত্রে জানা গেছে, ১৯৯২ সালের ৫ এপ্রিল মামলার বাদী মো. ইসহাকের মা সুফিয়া খাতুনকে কালেমা পড়ে ধর্মীয় রীতি মেনে বিয়ে করেন আবদুর রহমান বদি। এমপি বদির পারিবারিক আবাসিক হোটেল ‘নিরিবিলি’তে ওই বিয়ে সম্পন্ন হয়। বিয়ে পড়ান মৌলভী আবদুস সালাম। ওই বিয়ের সাক্ষী ছিলেন ‘নিরিবিলি’ হোটেলের তৎকালীন দারোয়ান এখলাস।
এছাড়া অভিযোগ প্রমাণ করতে নিজের ডিএনএ ও এমপি বদিউর রহমান বদির ডিএনএ টেস্ট করার দাবি করেছেন ওই যুবক।
টাইমস/এসএন