© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভাস্কর্য ইস্যুতে আলেমদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

শেয়ার করুন:
ভাস্কর্য ইস্যুতে আলেমদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

ফাইল ছবি

own-reporter
০৩:৩৯ পিএম | ১৫ ডিসেম্বর, ২০২০

ভাস্কর্য ইস্যুতে আলেম-ওলামাদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, ভাস্কর্য ইস্যুতে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে। ভাস্কর্য সংরক্ষণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাই কিছু ব্যাপারে ঐক্যমতে পৌছেছেন।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকালে আলেম-ওলামাদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের ব্রিফিংকারে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কোনোভাবে অরাজকতা সৃষ্টি করতে দেয়া হবে না। এসব ব্যাপারে আলেম সমাজও ঐক্যবদ্ধ হয়েছেন। সরকার ও রাষ্ট্রবিরোধী যেকোনো তৎপরতা রুখে দিতে আলেম সমাজ সরকারের সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

কওমি মাদরাসাগুলোর শীর্ষ আলেমদের সঙ্গে আলাপকালে নানা বিষয়ে সিদ্ধান্ত হয়েছে জানিয়ে মন্ত্রী আরও বলেন, আলোচনা অনেক দূর এগিয়েছে। যেহেতু আমরা আলোচনা শুরু করেছি। আশা করছি, শিগগিরই একটি ফলপ্রসূ ফলাফলও পাবে দেশবাসী। আমরা ধর্মীয় অনুভূতিতে আঘাত করার পক্ষে না। সরকার কখনোই নতজানু নীতি বিশ্বাসী করে না। আমরা সংবিধানের বাইরে কোনো কিছুই করব না।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ধোলাইপাড়ে মুজিব মিনারের প্রস্তাব দিয়েছেন আলেমরা। তবে ভাস্কর্য থাকবে কি থাকবে না সেটি আলোচনার মাধ্যমে সমাধান হবে।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন