© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

স্বার্থবাদীরা মিথ্যা মামলা দিয়ে আমার মানহানি করেছে : মামুনুল

শেয়ার করুন:
স্বার্থবাদীরা মিথ্যা মামলা দিয়ে আমার মানহানি করেছে : মামুনুল

ফাইল ছবি

own-reporter
০৮:৩০ পিএম | ১৭ ডিসেম্বর, ২০২০

আল্লামা আহমদ শফির মৃত্যু ঘটনাকে হত্যাকাণ্ড দাবি করে হেফাজতে ইসলামের ৩৬ জনের নামে মামলার ঘটনাকে চক্রান্ত আখ্যা দিয়েছেন সংগঠনটির যুগ্ম সম্পাদক মাওলানা মামুনুল হক। উত্থাপিত অভিযোগের সঙ্গে নিজের দুরতম সম্পর্ক নেই দাবি পাল্টা আইনী পদক্ষেপ নেয়ার হুশিয়ারি দিয়েছেন মাওলানা মামুনুল।

তিনি গণমাধ্যমে বলেছেন, জেনে আমি বিস্মিত হলাম যে, একটি হত্যা মামলা করা হয়েছে। সেখানে ৩৬ জনকে আসামি করা হয়েছে। যেখানে আমার নামটি উল্লেখ করা হয়েছে। অথচ আল্লামা আহমদ শফীর মৃত্যুর পূর্বাকার সকল পরিস্থিতিতে আমি তাঁর কাছাকাছি ছিলাম না। তাই কেন তারা আমার নামে মিথ্যা অভিযোগে হত্যা মামলা দিয়েছে, তা এখন স্পষ্ট হয়ে গেছে। তারা আসলে আমাদের ঘায়েল করতে চায়। আল্লামা শফীর মৃত্যুর পরে তাকে কেন্দ্র করে স্বার্থবাদীরা ষড়যন্ত্র শুরু হয়েছে। তার আশেপাশের মানুষ এখন স্বার্থের টানে আমাদের হয়রানি করার চেষ্টা করছে।

আরও পড়ুন- আল্লামা শফিকে হত্যার অভিযোগে হেফাজতের ৩৬ নেতার নামে মামলা

মাওলানা মামুনুল বলেন, এই মামলার কারণে আমার মানহানি হয়েছে। আমি আইনজীবীদের সঙ্গে আলোচনা করে এবং অন্যান্য দায়িত্বশীল এবং ওলামায়ে কেরামদের সঙ্গে পরামর্শক্রমে মামলাবাজদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব।

এর আগে আল্লামা আহমদ শফীকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে মামুনুল হকসহ ৩৬ জনকে আসামি করে মামলা করেছেন আল্লামা শফীর শ্যালক মাওলানা মাইনুদ্দিন।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন