© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৮০ গার্লফ্রেন্ডের একাউন্টে টাকা পাঠাতেন পিকে হালদার

শেয়ার করুন:
৮০ গার্লফ্রেন্ডের একাউন্টে টাকা পাঠাতেন পিকে হালদার
own-reporter
০৪:৪১ পিএম | ২০ ডিসেম্বর, ২০২০

তিন হাজার ৬শ' কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় বিদেশে পলাতক পিকে হালদারের ৭০ থেকে ৮০ জন গার্লফ্রেন্ডের সন্ধান পেয়েছে দুদক। এসব গার্লফ্রেন্ডের একাউন্টে কোটি কোটি টাকা লেনদেন করেছেন পিকে হালদার। দুদুকের অনুসন্ধানে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

রোববার (২০ ডিসেম্বর) সকালে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান গণমাধ্যমকে এসব কথা জানান।

খুরশীদ আলম খান বলেন, পিকে হালদারের ৭০ থেকে ৮০ জন গার্লফ্রেন্ডের সন্ধান পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দুদক।

দুদকের এই আইনজীবী আরও বলেন, পিকে হালদারকে গ্রেপ্তার করতে এরইমধ্যে পরোয়ানা জারি করেছেন আদালত। যেই পরোয়ানা ইন্টারপোলের কাছে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, প্রশান্ত কুমার হালদার দেশের ব্যাংক পাড়ায় পিকে হালদার নামে বহুল পরিচিত। দেশের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পালিয় গেছেন তিনি। জানা গেছে, কানাডার বেগমপাড়ায় বাড়ি করে সেখানে রাজকীয় জীবন যাপন করছেন পিকে হালদার।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন