© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নিজের ডিজাইন করা পোশাকেই শুটিং করলেন পরীমনি

শেয়ার করুন:
নিজের ডিজাইন করা পোশাকেই শুটিং করলেন পরীমনি
entertainment-desk
০৫:২৪ পিএম | ২১ ডিসেম্বর, ২০২০

এবার নিজের ডিজাইন করা পোশাকেই শুটিং করছেন জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। কিন্তু, তৌকীর আহমেদ পরিচালিত ‘স্ফুলিঙ্গ’-তে ‘দিবা’ চরিত্রে নিজের ডিজাইন করা পোশাকেই শুটিং করছেন এই অভিনেত্রী। গত ১৭ ডিসেম্বর থেকে ‘স্ফুলিঙ্গ' ছবির চিত্রায়নে অংশ নিয়েছেন পরীমনি। একটি ব্যান্ড দলকে ঘিরেই নতুন সিনেমার গল্প রচিত হয়েছে।

এবার নিজের ডিজাইন করা পোশাকেই শুটিং করছেন জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। তৌকীর আহমেদ পরিচালিত ‘স্ফুলিঙ্গ’-তে ‘দিবা’ চরিত্রে নিজের ডিজাইন করা পোশাকেই শুটিং করছেন এই অভিনেত্রী। গত ১৭ ডিসেম্বর থেকে ‘স্ফুলিঙ্গ' ছবির চিত্রায়নে অংশ নিয়েছেন পরীমনি। একটি ব্যান্ড দলকে ঘিরেই নতুন সিনেমার গল্প রচিত হয়েছে।

আগে মাঝেমধ্যেই নিজের পোশাক নিজেই ডিজাইন করেছেন বলে জানান পরীমনি। এমনকি ‘বিশ্বসুন্দরী’ ছবির প্রচারের জন্য নিজের ডিজাইন করা পোশাক পড়েছেন। তবে ‘স্ফুলিঙ্গ’ ছবিতেই প্রথম নিজের ডিজাইন করা পোশাক পরে শুটিং করছেন এই অভিনেত্রী।

‘স্ফুলিঙ্গ’-র গল্প বর্তমান ও অতীতকে ঘিরে আবর্তিত হবে উল্লেখ করে তিনি জানান, এ সিনেমায় “দিবা” নামের চরিত্রে তাকে দেখা যাবে। পরিচালক তৌকীর আহমেদ ছবির মহরতে বলেছিলেন, তারুণ্যের সঙ্গে বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনার একটি মেলবন্ধন পাওয়া যাবে এই সিনেমায়।

এদিকে গত ১১ ডিসেম্বর চয়নিকা চৌধুরী পরিচালিত ও পরীমনি অভিনীত ‘বিশ্বসুন্দরী’ সিনেমাটি মুক্তি পেয়েছে।

 

টাইমস/এসজে/এসএন

মন্তব্য করুন