© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আইনজীবীকে লকআপে রাখায় সিএমএম কোর্টে তালা

শেয়ার করুন:
আইনজীবীকে লকআপে রাখায় সিএমএম কোর্টে তালা
own-reporter
০৩:৫৩ পিএম | ২৩ ডিসেম্বর, ২০২০

এক আইনজীবীকে আসামির লকআপে দুই ঘণ্টা আটকে রাখার অভিযোগে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের অপসারণ দাবিতে বিক্ষোভ করেছেন আইনজীবীরা। এরই মধ্যে ওই ম্যাজিস্ট্রেটকে ছুটিতে পাঠানো হয়েছে বলে জানা গেছে। 

বুধবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বিক্ষুব্ধ আইনজীবীরা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের এজলাস কক্ষ থেকে সবাইকে বের করে তালা লাগিয়ে দেন।

এসময় আইনজীবীরা ম্যাজিস্ট্রেটের অপসারণ দাবি করেন। ফলে সিএমএম আদালতের বিচারকাজ বন্ধ হয়ে গেছে। আদালতের সামনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

জানা গেছে, রুবেল আহমেদ নামে এক আইনজীবীকে আসামীর লকআপে আটকে রাখেন মুখ্য মহানগর আদালতের হাকিম। বিষয়টি জানাজানি হলে আইনজীবী বিক্ষুব্ধ হয়ে উঠেন। এসময় আইনজীবীরা ওই ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বরাবর আবেদন করেন।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন