দুর্নীতির অভিযোগ পেলে নোটিশ দিতে পারবে দুদক
কারও বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসলে আইনের মধ্যে থেকে সংশ্লিষ্ট ব্যক্তিকে নোটিশ দিতে পারে দুর্নীতি দমন কমিশন। জিজ্ঞাসাবাদের জন্য তলব করে দুদকের দেয়া নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌসী রুপার রিট খারিজ আদেশের পূর্ণাঙ্গ অনুলিপিতে এমন পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) এ পর্যবেক্ষণ দিয়েছেন উচ্চ আদালত।
পরে দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান গণমাধ্যমকে জানান, রায়ে আদালত উল্লেখ করেছেন, নোটিশটা একটা রিকোয়েস্ট। এতে ডেপুটি অ্যাটর্নি জেনারেলের মৌলিক অধিকার খর্ব হয়নি। আর এ নোটিশ কমপ্লাই করার জন্য ২৭ জানুয়ারির মধ্যে হাজির হতে নির্দেশ দিয়েছেন।
দুদক আইনের ২২ ধারায় বলা হয়েছে, দুর্নীতি বিষয়ক কোনো অভিযোগের অনুসন্ধান বা তদন্ত চলাকালে কমিশন যদি মনে করে যে, অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তির বক্তব্য শোনা প্রয়োজন। তাহলে কমিশন উক্ত ব্যক্তিকে শুনানির যুক্তিসঙ্গত সুযোগ দেবে।
গত ৩ ডিসেম্বর বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি একেএম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ রিটটি সরাসরি খারিজ করে আদেশ দেন।
টাইমস/এসজে/এসএন