© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আওয়ামী লীগে অনুপ্রবেশকারী ঢুকিয়েছে বিএনপি : তথ্যমন্ত্রী

শেয়ার করুন:
আওয়ামী লীগে অনুপ্রবেশকারী ঢুকিয়েছে বিএনপি : তথ্যমন্ত্রী
own-reporter
০৪:৩৯ পিএম | ২৬ ডিসেম্বর, ২০২০

আওয়ামী লীগের মধ্যে বিএনপি অনুপ্রবেশকারী ঢুকিয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, বিএনপি দেশের উন্নয়ন চায় না। তারা দেশ নিয়ে সব সময় ষড়যন্ত করেছে, এখনো করছে। অশান্তি সৃষ্টিই বিএনপির প্রধান লক্ষ্য।

শনিবার (২৬ ডিসেম্বর) রাজধানীস্থ সরকারি বাসভবন থেকে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী এসব মন্তব্য করেন।

আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগকে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলার লক্ষ্যে তৃণমূলের নেতৃত্বকে শক্তিশালী করতে হবে। করোনা মোকাবেলা নিয়ে প্রশান্তি ভোগার কোনো সুযোগ নেই। শেখ হাসিনার নেতৃত্বে করোনা মোকাবেলায় সক্ষম হয়েছে দেশ।

ওয়েব সিরিজ প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ওয়েবে রিলিজ দেয়া সিনেমার ক্ষেত্রে কোন সেন্সর বোর্ড নেই। সব ধরণের কন্টেন্ট প্রচারের জন্য একটি নীতিমালা প্রয়োজন। নীতিমালা প্রণয়নের জন্য কমিটি গঠন করা হয়েছে। খুব শিগগির নীতিমালা প্রণয়ন করা হবে।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন