© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সৎ ও ত্যাগীদের সুযোগ দেবে আওয়ামী লীগ

শেয়ার করুন:
সৎ ও ত্যাগীদের সুযোগ দেবে আওয়ামী লীগ

ফাইল ছবি

own-reporter
০৬:১৪ পিএম | ২৬ ডিসেম্বর, ২০২০

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দুর্নীতিবাজদের নির্মূল করে সৎ ও ত্যাগীদের রাজনীতিতে সুযোগ দেয় আওয়ামী লীগ। এ ধারা দেশের সব সংগঠন ও সংস্থায় কার্যকর করা উচিত। সদ্য প্রয়াত ফুটবলার বাদল রায়ের স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।

শনিবার (২৬ ডিসেম্বর) সংসদ ভবন এলাকার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন তিনি।

বাদল রায় একজন সৎ ও দক্ষ ফুটবলার এবং সংগঠক ছিলেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, দেশের ক্রীড়াঙ্গনে অনেকেই মনে করেন আবাহনী মানে আওয়ামী লীগ। আর মোহামেডান মানে আওয়ামী লীগ বিরোধী প্রতিপক্ষ। কিন্তু বাদল রায় প্রমাণ করে গেছেন খেলাধুলায় কোন রাজনীতি চলে না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, খেলাধুলার সুযোগ না পেলে তরুণরা মাদকসহ সমাজবিরোধী কাজে জড়িয়ে পড়তে পারে। তরুণ ও শিশুদের খেলাধুলার সুযোগ দিতে সরকার নানা উদ্যোগ হাতে নিয়েছে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, করোনাভাইরাস কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়। তাই দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমে এ ভাইরাসকে মোকাবেলা করতে হবে।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন