এমপি পাপুলের স্ত্রী ও মেয়ের জামিন
ফাইল ছবি
০৪:৪৭ পিএম | ২৭ ডিসেম্বর, ২০২০
আদালতে আত্মমর্পণ করে জামিন পেয়েছেন লক্ষ্মীপুর-২ আসনের এমপি কাজী শহিদ ইসলাম পাপুলের স্ত্রী সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য সেলিনা ইসলাম ও তার মেয়ে ওয়াফা ইসলাম।
রোববার (২৭ ডিসেম্বর) বিকালে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েসের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তারা।
আরও পড়ুন- পাপুলের সম্প্রতি ক্রোকের আদেশ, ৬১৭ ব্যাংক একাউন্ট ফ্রিজ
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের মামলায় তাদের ৬১৭টি ব্যাংক একাউন্ট ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত।
টাইমস/এসএন