© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ক্ষমতায় যেতে বিদেশী দূতাবাসে ফুল মিষ্টি নিয়ে দাড়িয়ে থাকে বিএনপি

শেয়ার করুন:
ক্ষমতায় যেতে বিদেশী দূতাবাসে ফুল মিষ্টি নিয়ে দাড়িয়ে থাকে বিএনপি
own-reporter
০৭:৫২ পিএম | ২৮ ডিসেম্বর, ২০২০

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশের মানুষ জানে, কারা ক্ষমতায় যেতে বিদেশি দূতাবাসের দরজায় ফুল আর মিষ্টি নিয়ে অপেক্ষা করে। মানুষ জানে, কারা ক্ষমতায় যাওয়ার জন্য বিদেশি সংস্থার কাছে প্রকাশ্য দিবালোকে নৈতিক সাহায্য প্রার্থনা করে।

‘সরকার ক্ষমতা টিকিয়ে রাখতে বিদেশি শক্তির কাছে জাতীয় স্বার্থ বিসর্জন দিচ্ছে’- বিএনপি নেতাদের এমন অভিযোগের প্রতিক্রিয়ায় সোমবার (২৮ ডিসেম্বর) ব্রিফিংয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন। রাজধানীর সংসদ ভবন এলাকার সরকারি বাসভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে ব্রিফিং করেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ক্ষমতার জন্য বিএনপিই জাতীয় স্বার্থ বিসর্জন দিতে প্রস্তুত থাকে, আওয়ামী লীগ নয়। আওয়ামী লীগের নেতৃত্বে এ দেশের স্বাধীনতা এসেছে, দেশের প্রতি ইঞ্চি মাটি শেখ হাসিনা সরকারের কাছে নিজ অস্তিত্বের মতো।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন