© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাইদ খোকনের বিরুদ্ধে মামলা তদন্তের নির্দেশ

শেয়ার করুন:
সাইদ খোকনের বিরুদ্ধে মামলা তদন্তের নির্দেশ
own-reporter
০৪:১৭ পিএম | ৩০ ডিসেম্বর, ২০২০

রাজধানীর ফুলবাড়িয়া সুপার মার্কেট-২ এ দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরশনের সাবেক মেয়র সাঈদ খোকনসহ সাতজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। মামলার তদন্ত প্রতিবেদন আগামী ৩১ জানুয়ারির মধ্যে দাখিল করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (৩০ ডিসেম্বর) ঢাকা মহানগর হাকিম আশেক ইমাম ৩১ জানুয়ারির মধ্যে পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

প্রসঙ্গত, ৮ ডিসেম্বর থেকে ফুলবাড়িয়া সুপারমার্কেট-২ এ নকশাবহির্ভূত দোকান অপসারণে উচ্ছেদ অভিযান শুরু করে ডিএসসিসি। এ সংস্থার তথ্যমতে, ওই মার্কেটে ৯১১টি নকশাবহির্ভূত দোকান রয়েছে। ইতিমধ্যে দুই-তৃতীয়াংশ উচ্ছেদ করা হয়েছে। অবশিষ্ট নকশাবহির্ভূত দোকানগুলো উচ্ছেদ অভিযান চলছে।

অভিযান শুরুর দিন কয়েক দফায় দোকান মালিক ও কর্মচারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এছাড়া নিয়ম অনুযায়ী মাসিক ভাড়াও পরিশোধ করেছেন তারা। প্রতিটি দোকানের বিপরীতে ট্রেড লাইসেন্সও রয়েছে। কিন্তু কোনো নোটিস ছাড়াই দোকানগুলো উচ্ছেদ করছে ডিএসসিসি।

 

টাইমস/এসজে/এসএন

মন্তব্য করুন